335953

সালমান খানকে খু’নের পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য, বন্দু’কবাজ আ’টক, যার নির্দেশে এই হ’ত্যা চেষ্টা

বিনোদন ডেস্ক: প্রাণে বা’চঁলেন সালমান খান, কুখ্যা’ত গ্যাং’স্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের এক শার্প শু’টার গ্রে’ফতার হয়েছে। গত ১৫ আগস্ট পুলিশ তাকে উত্তরাখণ্ড থেকে ব’ন্দুকসহ গ্রে’ফতার করেছে। জানা গেছে, সে বলিউড অভিনেতা সালমান খানকে খু’ন করার চেষ্টা করেছিল।

২৭ বছরের এই শার্প শুটারের নাম রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি। উত্তর প্রদেশের ফরিদাবাদের বাসিন্দা প্রবীণ নামে এক রেশন ডিলারকে খু’নের দায়ে তাকে গ্রে’ফতার করা হয়। গত ২৪ জুন প্রবীণকে খু’ন করেছিল রাহুল।

রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সালমানকে খু’নের পরিকল্পনার চা’ঞ্চল্যকর ত’থ্য পায়। বেশ কিছুদিন ধরেই বলিউড তারকা সালমান খানকে খু’নের ষড়য’ন্ত্র করছে এ ব’ন্দুকবাজ। গ্যাং’স্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই এ খু’নের পরিকল্পনা করে বলে পুলিশি জে’রায় জানিয়েছে রাহুল। এমনকি লরেন্স বিষ্ণোইয়ের কথামতো মুম্বাইয়ে সালমানের বাড়িতে গিয়ে রে’ইকিও করে এসেছে সে।

বর্তমানে লরেন্স বিষ্ণোই রাজস্থানের একটি জে’লে ব’ন্দি। ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গাল জানিয়েছেন, ‘এ বছর জানুয়ারি মাসে মুম্বাই যায় রাহুল। সেখানে বান্দ্রায় সালমান খানের বাড়ির আশপাশে দিন দুয়েক ছিলও সে। লরেন্স বিষ্ণোই এবং এই চ’ক্রের আরেক সদস্য সম্পত নেহরার কথামতো এই কাজ করে। এর আগে সম্পত নেহরাও সালমান খানকে মা’রার জন্য ২০১৮ সালের জুন মাসে রেইকি করেছিল। তারপর অবশ্য সে গ্রেফ’তার হয়।’

সালমান খান রাজস্থানের যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হ’ত্যা করেছিলেন। সেই কারণেই লরেন্স বিষ্ণোই সালমানকে মে’রে ফে’লার চেষ্টা করেন বলে মনে করছে পুলিশ। কারণ হিসেবে বলা হয়েছে বিষ্ণোই সম্প্রদায়ে হরিণকে পূজা করার রীতি রয়েছে। হরিণ হ’ত্যাকে এ গোষ্ঠীতে মৃ’ত্যুদ’ণ্ডের মতো শা’স্তিযোগ্য অপরা’ধ মনে করা হয়।

ad

পাঠকের মতামত