এই ছবিটার কারণেই পাকিস্তানের মানুষ ধোনিকে ধোনিকে আপন করে নেয়
স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির খেলা চলছে। এর মাঝেই একটা ছবি সো’শ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। ফু’টফু’টে একটা শিশুকে কোলে নিয়ে পোজ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চোখ জুড়ানো সেই ছবি পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। ধোনির অব’সর নিয়ে সবাই যখন বি’স্মি’ত, ঠিক সেই সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সেই বিখ্যাত ছবিটি নিয়ে কথা বললেন।
কলকাতার একটি খ্যাতিমান দৈনিককে বাসিত বলেন, ”একটা ছবি ধোনিকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল পাকিস্তানে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সময়ে আমাদের অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলেকে নিয়ে একটা ছবি তুলেছিল ধোনি। তারপর থেকেই আমার দেশের মানুষ ধোনিকে আপন করে নেয়। ওকে দেখে আমাদের মনে হতো খুব কাছের একজন। ধোনির প্রতি সবার ভালোবাসা বেড়ে যায়।’
দুই দেশের মধ্যে যতই রা’জনৈ’তিক শ’ত্রু’তা থাক, ক্রিকেটারদের মাঝে কিন্তু দারুণ বন্ধুত্ব। তিন বছর আগের সেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মু’খোমু’খি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই হাইভোল্টেজ ফাইনালের আগে টিম হোটেলে ধোনি কোলে তুলে নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলে আবদুল্লাহকে। ওই একটা ছবি দিয়েই ধোনি যেন ভে’ঙে দেন সীমান্তের বে’ড়াজা’ল।
ধোনির বিদায়বেলায় তাই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও শো’কা’র্ত। ইনজামামের মতো তারকাও ধোনির এমন নিশ’ব্দ বিদায় মেনে নিতে পারছেন না। ধোনির কিপিংয়ের উ’চ্ছ্ব’সিত প্রশংসা করে বাসিত আলী বলেন, ”সহজাত উইকেটকিপার বলতে যা বোঝায়, ধোনি সে রকম একজন। কোনো ম্যাচে কি দেখেছেন ধোনি কয়েকটা ক্যাচ ফেলেছে কিংবা স্টাম্পিং মিস করেছে? তাকে ভারতের সেরা উইকেটকিপার বললেও কোনো ভু’ল হবে না। পাকিস্তানেও ধোনির মতো উইকেট কিপার আসেনি। পাকিস্তানে জন্মালেও ধোনি সুপারস্টার হতো। হাসতে হাসতে পাকিস্তানের প্রথম একাদশে জায়গা করে নিত।”




