335417

মেয়েকে বাঁ’চাতে গিয়ে ছেলের লা’ঠির আ’ঘাতে হাসপাতালে মা

নিউজ ডেস্ক।। লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে বাঁ’চাতে গিয়ে ছেলের লা’ঠির আ’ঘাতে আ’হত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জমিনা বেগম নামের এক বৃদ্ধা। মাকে মা’রধ’রের ঘটনায় বি’চার চেয়ে ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের শ্বশুর ও শাশুরির বি’রুদ্ধে থানায় অ’ভিযোগ করেন ওই বৃদ্ধার বড় ছেলে নজরুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পূর্ব বটতলী বাজার ডাঙ্গীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার মৃ’ত তফির উদ্দিনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্য বেশ কিছুদিন ধরে বাবার কাছ থেকে প্রাপ্ত জমির ভাগাভাগি নিয়ে দ্ব’ন্দ্ব চলে আসছে। ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই বোন মালেকা বেগমকে তার সুবিধামতো স্থানে বসতবাড়ি তৈরির জন্য অনুমতি দিলেও মোজাফফর আলী নামে এক ভাই এতে বাঁধা দেন।

মালেকা বেগম গত শনিবার দুপুরে তার পাঁচ ভাই ও মা জমিনা বেগমকে নিয়ে বাবার কাছ থেকে প্রাপ্ত জমিতে বাড়ি তৈরির চেষ্টা করলে অপর ভাই মোজাফফর আলী ও তার লোকজন দলবদ্ধ হয়ে বোনের ওপর হামলা করেন। এ সময় মেয়েকে বাঁ’চাতে বৃদ্ধা মা জমিনা বেগম এগিয়ে এলে মোজাফফর আলী লাঠি দিয়ে তাকেও মা’রধ’র করেন। এ সময় মোজাফফর ও তার স্ত্রী, শ্বশুর ও শাশুরিসহ তার লোকজনের হাম’লায় বৃদ্ধা জমিনা বেগম, মালেকা বেগমসহ বেশ কয়েকজন আ’হত হয়েছেন।

স্থানীয় গ্রাম পুলিশ আ’হতদে’র উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই বৃদ্ধা জমিনা বেগমের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে মাকে মা’রধরে’র ঘটনায় ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের শ্বশুর ও শাশুরির বি’রুদ্ধে থানায় অ’ভিযোগ করেন।

নজরুল ইসলাম জানান, ছোট ভাই তার বোনের জমি দখল করার চেষ্টা করেন। এতে বাঁধা দিতে গেলে তার ছোট ভাই মোজাফফর মাকে মা’রধ’র করেন। এর আগেও তার ওই ছোট ভাই বৃদ্ধা মাকে মা’রধ’র করেছিলেন।

এ বিষয়ে অ’ভিযুক্ত মোজাফফর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ‘ভাই বোনদের মধ্যে জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আগেও একটি মা’মলা হয়েছে। আজ আবারও তাদের মধ্যে মা’রামা’রি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ad

পাঠকের মতামত