335268

প্রিয়াঙ্কা-অক্ষয়কে হাতেনাতে ধরতে শুটিংস্পটে তিনি!

বিনোদন ডেস্ক।। বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত দুটি মুখ অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। কিন্তু তাদের এই সুখী দাম্পত্য জীবনে এখন চলছে ভাঙ্গনের ঢেউ। তার একমাত্র কারন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অক্ষয় নাকি একবার টুইঙ্কেল বলেছিলো যে সে প্রিয়াঙ্কার প্রতি দুর্বল।

প্রিয়াঙ্কা তার ক্যারিয়ারের শুরুতে ‘আন্দাজ’ ছবিতে অভিনয় করেছিলেন। সুপারহিট এই ছবিতে প্রিয়াঙ্কা-আক্ষয় জুটি দর্শকের মন জয় করে নিয়েছিলো। তারপর বেশ কয়েকটি ছবিতে পরপর তারা দুজনে অভিনয় করেন।

বলিউড তারকা অক্ষয় ২০০১ সালে টুইঙ্কেলকে বিয়ে করার পর ‘প্লে-বয়’ ভাবমূর্তি বজায় রেখেছিলো। তারপরেই অবশ্য টুইঙ্কেল নিজের ক্যারিয়ারকে অভিনয় জগত থেকে নিজেকে বিদায় জানিয়েছিলেন। বিয়ের পর অক্ষয়ের সাথে অন্য নায়িকার নাম জড়িয়ে গেলে টুইঙ্কেল স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হতেন।

অক্ষয়ের বিয়ের পরেও প্রথম লক্ষ্য ছিল ক্যারিয়ার, কিন্তু প্রিয়াঙ্কার সৌন্দর্য ও ব্যক্তিত্বের আকর্ষণ তিনি উপেক্ষা করতে পারেননি। প্রথম দিকে তাদের সম্পর্কের অনেক গুঞ্জন শুনলেও সেটা গুজব বলে উড়িয়ে দিতেন টুইঙ্কেল।

কিন্তু যখন ক্রমেই টুইঙ্কেলের সন্দেহ গভীর হতে থাকে ঠিক তখন ‘ওয়াক্ত’ ছবির শুটিংয়ে নিজেই গিয়ে হাজির হলেন টুইঙ্কেল। সেখানে গিয়ে শুটিং ইউনিটের লোকজনের সঙ্গে কথা বলে ধারণা করতে পারেন প্রিয়াঙ্কা-অক্ষয়ের সম্পর্ক ‘নিছক বন্ধুত্বের’ সীমানা পেরিয়ে গিয়েছে।

অক্ষয়ের সঙ্গে কথা না বলেই প্রিয়াঙ্কাকেই ফোন করেন টুইঙ্কেল এবং ফোনে দুইজনের মধ্যে কাটাকাটি হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি গিয়েছে আরো বহু দূর। প্রিয়াঙ্কার সঙ্গে মুখোমুখি কথা বলার জন্য আরও একবার শুটিংস্পটে হাজির হন টুইঙ্কেল।

কিন্তু শুটিংয়ে ছিলেন না প্রিয়াঙ্কা, পরিবর্তে স্বামীর মুখোমুখি হন টুইঙ্কেল। গোয়ার ওই হোটেলের কর্মীদের দাবি, প্রকাশ্যেই চরমে পর্যায়ে চলে গিয়েছিলেন দুজনেই। কথা কাটাকাটির সময় বারবার উঠে এসেছিল ‘প্রিয়াঙ্কা’র নাম।

এতকিছু হবার পর অক্ষয় জানিয়ে দেন, প্রিয়াঙ্কার সঙ্গে আর অভিনয় করবেন না। তিনি দাম্পত্যকে জীবনে বাঁচাতে চেয়েছিলেন। তার এই সিদ্ধান্তে মর্মাহত ও বিস্মিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাও বলে দেন, এরপর আর অক্ষয়ের সাথে কাজ করবেন না।

এই জুটিকে ‘ওয়াক্ত’ ছবির পর আর পর্দায় দেখা যায়নি। প্রিয়াঙ্কাকে ‘নামাস্তে লন্ডন’ ছবিতে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তবে প্রিয়াঙ্কা কোনদিনও অক্ষয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি ।

ad

পাঠকের মতামত