ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৪ লাখ টাকার দুটি পাখি উদ্ধার
ডেস্ক রিপোর্ট।। ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার আঙরাইল এলাকা থেকে বিরল প্রজাতির দুটি টোকান পাখি উদ্ধার করেছে বিএসএফ।
পাখি দুটি মূলত লাতিন আমেরিকার টোকান পরিবারের সদস্য। এখনকার দিনে এদের শুধু টিভিতে দেখা যায়। দক্ষিণ মেক্সিকো থেকে কলম্বিয়া পর্যন্ত ক্রান্তীয় এলাকার জঙ্গলে এদের বি’চরণ আছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই পাখির বাজারদর প্রায় ১৪ লাখ টাকা।
বিএসএফের দাবি, আঙরাইল থেকে পাখি দুটিকে বাংলাদেশে আনা হচ্ছিল। পাখি দুটিকে বাংলাদেশে পাঠানোর সঙ্গে কারা যুক্ত ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি বিএসএফ। চোরাচালানকারীদের নাগাল পাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তাদের খোঁজে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালানো হয়েছে।উদ্ধার হওয়া পাখি দুটিকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ হালদার পাড়া সংলগ্ন জঙ্গলে বাঁশের ঝাড়ের পেছনে দু’জন সন্দেহভাজনকে লুকিয়ে থাকতে দেখেন সদস্যরা। এরপর তারা সীমান্ত বরাবর ভারতীয় ভূখণ্ড ধরে পালাতে থাকে। তাদের মধ্যে একজনের হাতে ছিল একটা খাঁচা। দুই ব্যক্তিকে ধাওয়া করলে খাঁচা ফেলে পালিয়ে যান। কলকাতা নিউজ, জি নিউজ




