334694

বিশ্বে করোনায় মৃ’ত্যু ৭ লাখ ২৫ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট।। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃ’তে’র সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৫৯৬ জনে। এদের মধ্যে মৃ’ত্যু হয়েছে ৭ লাখ ২৫ হাজার ১ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৬৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৭৫১ জন। মৃ’ত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪২১ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষ’তিগ্র’স্ত দেশ হচ্ছে ব্রাজিল। আ’ক্রান্ত ও উভয় মৃ’ত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আ’ক্রা’ন্ত হয়েছে ২৯ লাখ ৬২ হাজার ৪৪২ জন এবং মৃ’ত্যু হয়েছে ৯৯ হাজার ৫৭২ জনের।

মৃ’ত্যু বিবেচনায় তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আ’ক্রা’ন্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আ’ক্রা’ন্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৯০২ জন এবং মৃ’ত্যু হয়েছে ৫২ হাজার ৬ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃ’ত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আ’ক্রা’ন্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আ’ক্রান্তে’র সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৪৬১ জন এবং মৃ’ত্যু হয়েছে ৪৬ হাজার ৬৫১ জনের।

বিশ্বে আ’ক্রা’ন্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃ’ত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন এবং মৃ’ত্যু হয়েছে ৪২ হাজার ৫১৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সং’ক্রম’ণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রা’ণঘা’তী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংক’টকে ম’হামা’রি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাসের সং’ক্রম’ণ শ’না’ক্ত হয়েছে এবং মৃ’ত্যু হয়েছে আরও ৩২ জনের। সবমিলিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রম’ণ শ’নাক্ত হয়েছে। মোট মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ৩৬৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

ad

পাঠকের মতামত