334684

সৌদি জোটের বিমান হা’মলায় ইয়েমেনে ৯ শিশু নি’হত

নিউজ ডেস্ক।। সৌদি আরবের সামরিক জোটের বিমান হা’মলায় ইয়েমেনের উত্তরাঞ্চলে ৯ শিশু নি’হত হয়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটির বি’দ্রো’হী নিয়ন্ত্রিত এলাকায় তৃতীয়বারের মতো এমন হা’মলা’র ঘটনা ঘটলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিসা গ্রান্ডে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সড়কপথে ভ্রমণের সময় একদল মানুষের ওপর হা’মলা’র ঘটনা ঘটে। ওইদিন যারা হা’মলা’র শি’কা’র হন তাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। হা’মলা’য় নয় শিশু প্রা’ণ হারায়।

হুথি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেন সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট উত্তর ইয়েমেনের জাওয়াফ প্রদেশের পাহাড়ি এলাকায় ছয়টি বিমান হা’ম’লা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

হুথি বি’দ্রোহী’রা বলছে, প্রাথমিক হিসাবে হামলায় বিশ জনের বেশি মানুষ মা’রা গেছে বলে জানতে পেরেছে তারা, যাদের বেশিরভাগ নারী ও শিশু।

এর আগে গত ১৪ জুলাই হাজ্জাহ প্রদেশে সৌদি জোটের বিমান হা’মলা’য় সাত শিশু নি”হত হয়। পরদিন উত্তরের জাওয়াফ প্রদেশে আরেকটি বি’মা’ন হা’মলা হয়। তাতে এক নবজাতক, ছয় শিশু ও দুজন নারীসহ ১০ জনের প্রা’ণহা’নি ঘটে।

ad

পাঠকের মতামত