334491

দুই জনকে গু’লি করে মেরে আ’ত্মসমর্পণ করল বিএসএফ জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জে দুই সহকর্মীকে গু’লি করে মেরে আ’ত্মসমর্পণ করল বিএসএফ জওয়ান।

সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ সীমান্তের ভাতুন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় পুলিশ ও বিএসএফের অফিসাররা। কেন ওই জওয়ান এমন কা’ণ্ড করল তা এখনও স্পষ্ট নয়।

নি’হত দুই বিএসএফ কর্মীর মধ্যে একজন ইন্সপেক্টর পদে কর্মরত। অন্যজন কনস্টেবল। মঙ্গলবার শেষরাতে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। গু’লি চালিয়ে দুই সহকর্মীকে মে’রে ফেলার পরেই আত্মসমর্পণ করে অভিযু’ক্ত বিএসএফ কনস্টেবল। দ্য ওয়াল ব্যুরো

ad

পাঠকের মতামত