334306

কিশোরগঞ্জের ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ ৩ জনের লা’শ উদ্ধার

নিউজ ডেস্ক।। সোমবার সকাল ৯টায় ম’রদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল। নি’হতরা হলেন, মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃ’ত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর ম’রদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লা’শ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, মাওরা গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন।

ad

পাঠকের মতামত