334255

মিরপুরে মোটরসাইকেল চু’রি, দুইজনকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুর-১০ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় দুইজনকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় গত ৬ জুলাই মিরপুর মডেল থানায় একটি মা’মলা দায়ের করা হয়।

রবিবার (২ আগস্ট) মিরপুর মডেল থানা জানায়, গত ৪ জুলাই দুপুর দেড়টায় মিরপুর-১০ এর ব্লক-সি ২২ নম্বর সড়কের ফুটপাত থেকে একটি নীল রংয়ের বাজাজ পালসার-১৫০ সিসি (ঢাকা মেট্রো-ল-৩৩-৭২৮৫) মোটরসাইকেল চু’রি হয়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল মালিকের অ’ভিযোগে প্রেক্ষিতে ৬ জুলাই মিরপুর মডেল থানায় একটি মা’মলা হয়। মা’ম’লা ত’দন্তে পুলিশ সিসিটিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুইজন ব্যক্তি মোটরসাইকেলটি চু’রি করে চালিয়ে নিয়ে যাচ্ছে।

মিরপুর থানা পুলিশ জানায়, মা’মলা’র সুষ্ঠু ত’দন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ এই দুজনের সন্ধান জেনে থাকেন তা হলে মিরপুর মডেল থানায় (ভারপ্রাপ্ত কর্মকর্তা- ০১৭১৩৩৭৩১৮৯) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ad

পাঠকের মতামত