যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় একজনের মৃ’ত্যু হচ্ছে
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রে করোনায় এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃ’ত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
স্থানীয় সময় বুধবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এমনটি জানানো হয়। গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় এক হাজার চারশ ৬১ জনের মৃ’ত্যু হয়েছে। সেই হিসেবে দেশটিতে গড়ে প্রতি মিনিটে এক জনের মৃ’ত্যু হচ্ছে।
করোনায় এখন পর্যন্ত সর্বোচ্চ আ’ক্রান্ত ও মৃ’ত্যুর তালিকায় বিশ্বে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ফেব্রুয়ারিতে করোনায় প্রথম মৃ’ত্যুর ঘটনা ঘটে।
গত ১৪ জুলাই দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট এন্ড ইভালুয়েশনের পক্ষ থেকে বলা হয় যে, আগামী নভেম্বর এক তারিখ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃ’ত্যুর সংখ্যা দুই লাখ ২৪ হাজারের দাঁড়াতে পারে। এর আগে এই প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রে জুন মাসে লকডাউন শিথিল করা হলে জুলাইয়ে ৮১ হাজারের চেয়ে বেশি মানুষ মা’রা যেতে পারেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা মা’রা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৫ জন। আল জাজিরা, এএফপি।




