নোয়াখালীতে বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ‘নাটক’
নিউজ ডেস্ক।। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিকাশের ৯০ লাখ টাকা ছি’নতাই’য়ের নাটক সাজানোর অ’ভিযোগে এক বিকাশ এজেন্টের ম্যানেজার ও তার সহযোগীকে আ’টক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চরহাজারী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিকাশ এজেন্ট ইমন সাহার অভিযোগের ভিত্তিতে তার ম্যানেজার সুমন মজুমদার (৪০) ও সুমনের সহযোগী শিশির মজুমদারকে (৩৬) আ’টক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আ’টক সুমন কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শিশির চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিকাশ এজেন্ট ইমন সাহার অ’ভিযো’গ, তার ম্যানেজার সুমন মুঠোফোনে তাকে জানান, তার ৯০ লাখ টাকা মোটরসাইকেল যোগে চরহাজারী থেকে বসুরহাট এজেন্ট অফিসে আনার সময় ছি’নতাইকা’রীরা নিয়ে গেছেন। পরে তিনি ঘটনাস্থলে এসে সুমন মজুমদারকে জি’জ্ঞাসাবাদ করলে তিনি অ’সং’লগ্ন কথা বলেন। এ কারণে স’ন্দেহ হলে সুমন ও তার সহযোগীকে নিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হন ইমন। পুলিশের জি’জ্ঞাসাবাদে সুমন ও শিশির দুই ধরনের বক্তব্য দিলে ছি’নতা’ই ঘটনাটি তাদের কাছে না’টক বলে মনে হয়েছে। পরে সুমন ও তার সহযোগী শিশিরকে আ’সা’মি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অ’ভি’যোগ দেন ইমন।
এর আগেও সুমনের বি’রুদ্ধে এ ধরনের আ’ত্মসা’ৎ চেষ্টার একাধিক অ’ভিযো’গ রয়েছে বলেও দাবি করেন ইমন সাহা।
এ বিষয়ে অ’ভি’যুক্ত সুমন মজমুদার বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে টাকার ব্যাগসহ শ্বশুরবাড়ি থেকে বসুরহাট আসার পথে আমার নিকট আত্মীয় শিশির মজুমদারকে বাইকে তুলে নিই। কিছুদূর আসার পর আলী আহমেদের বাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে লা’ঠি দিয়ে মুখে আ’ঘা’ত করে ছি’নতাইকা’রীরা ৯০ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে চলে যায়।’
এদিকে শিশির মজুমদারের দাবি, এ ঘটনার সঙ্গে তিনি মোটেও জ’ড়িত নয়। সুমনের ব্যাগে যে ৯০ লাখ টাকা ছিল তাও তিনি জানতেন না।
বিষয়টি নিয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (ত’দন্ত) মো. রবিউল হক বলেন, ‘বিকাশের ৯০ লাখ টাকা সুমন আ’ত্মসাৎ করার উদ্দেশ্যে ছি’নতা’ই নাটক সাজিয়েছে। তাদেরকে আ’ট’ক করে জি’জ্ঞাসাবাদ করা হচ্ছে ও টাকা উ’দ্ধারের চেষ্টা চলছে।’




