করোনা: বিশ্বে মৃ’ত্যু সংখ্যা ছাড়াল প্রায় ৬ লাখ ৫৩ হাজার
ডেস্ক রিপোর্ট।। বৈশ্বিক মহা’মা’রি নভেল করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়ে বিশ্বে মৃ’তে’র সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ সোমবার রাতে মৃ’তে’র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৯৬২ জনে। বিশ্বব্যাপী করো’না’ভা’ইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করো’না’ভা’ইরাসে এ পর্যন্ত আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৫ লাখ ২২ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ১০০ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৩৯০ জন আ’শ’ঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি এক লাখ ১৪ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে ন’ভে’ল করো’না’ভা’ইরাসজনিত কো’ভি’ড-১৯ রোগে আ’ক্রা’ন্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে দেশে ক’রো’নায় আক্রান্ত হয়ে দুই হাজার ৯৬৫ জনের মৃ’ত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৭২ জন করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৬ হাজার ২২৫ জন ক’রো’নায় আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশে এখন ক’রো’নায় মৃ’তে’র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৩২ জন বা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ৬৩৩ জন বা ২১ দশমিক ৩৫ শতাংশ। আর মোট শনাক্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৫৯টি।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছে ২০ দশমিক ১২ শতাংশ।
নতুন মা’রা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১১ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃ’ত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩১ শতাংশ।
করো’না’ভা’ইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো এক হাজার ৮০১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।
দেশে গত ৮ মার্চ প্রথম করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃ’ত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কো’ভি’ড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন ক’রো’না রোগী শনাক্ত হয়েছে।’






