ভিডিও পোস্ট করে অভিনেত্রীর আত্মহ’ত্যা চেষ্টা
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে আ’ত্মহ’ত্যা’র চেষ্টা করেছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী বিজয়ালক্ষ্মী।
গতকাল (২৬ জুলাই) এ ঘটনা ঘটে। বর্তমানে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
ভিডিওত বিজয়ালক্ষ্মী বলেন—এটি আমার শেষ ভিডিও। গত চার মাস ধরে অতিমাত্রায় মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। আর এজন্য দায়ী সীমান (নাম থমিজর পার্টির নেতা) ও তাদের দলের লোকজন। আমার পরিবারের জন্য সংগ্রাম করার চেষ্টা করেছি। কিন্তু মিডিয়াতে হরি নাদর (নাম থমিজর পার্টির নেতা) আমাকে অপমান-অপদস্থ করেছে। যেসব ভক্তরা এই ভিডিও দেখছেন তাদের বলতে চাই, কর্নাটকে জন্ম হওয়ার কারণে সীমানের কাছে অনেক নি’র্যাতি’ত হয়েছি।
এ অভিনেত্রী আরো বলেন—আমি আর চাপ সহ্য করতে পারছি না। আমি পিলাই কমিউনিটির মানুষ। এলটিটিই এর নেতা প্রভাকরণ একই কমিউনিটির। প্রভাকরণের জন্যই আজকে সীমানের বর্তমান অবস্থান। যে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হয়রানি করে যাচ্ছে।
এবারই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতে সীমানের বি’রুদ্ধে অ’ভিযোগ তুলেছিলেন বিজয়ালক্ষ্মী। তখন এ অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সীমান তার সঙ্গে প্র’তা’রণা করেছে।
১৯৯৭ সালে কন্নড় ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বিজয়ালক্ষ্মী। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি।
এরপর মালায়ালাম, তামিল, তেলেগু ভাষার অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন বিজয়ালক্ষ্মী। এ পর্যন্ত তার অভিনীত ৩৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।




