332981

৪শ’ ম’রদেহ উদ্ধার বলিভিয়ার রাস্তাঘাট-বাসাবাড়ি থেকে

ডেস্ক রিপোর্ট।। বলিভিয়ার বিভিন্ন শহরের বাসাবাড়ি, সড়ক আর যানবাহন থেকে ৪শ’ মানুষের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৫ দিন ধরে এসব ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এদের ৮৫ শতাংশের বেশি করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সরকারি হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বলিভিয়ায় ৬০ হাজার ৯৯১ জন করোনা রোগী শ’নাক্ত হয়েছে। এদের মধ্যে মৃ’ত্যু হয়েছে দুই হাজার ২১৮ জনের।

মঙ্গলবার বলিভিয়ার ন্যাশনাল পুলিশ ডিরেক্টর কর্নেল আইভান রোজাস জানান, গত ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কোচাবাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে মোট ১৯১টি ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রশাসনিক রাজধানী লা পাজে আরও ১৪১ জনের ম’রদেহ পাওয়া গেছে। আর দেশটির সবচেয়ে বড় শহর সান্টা ক্রুজে মিলেছে ৬৮টি ম’রদেহ।

মৃ’তদের ৮৫ শতাংশের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি অথবা লক্ষণ পাওয়া গেছে। বাকিরা অন্য ধরনের অসুস্থতা কিংবা সহিংসতায় মা’রা গেছে বলে দাবি করেছে পুলিশ। বলিভিয়ার ন্যাশনাল এপিডেমিওলজিক্যাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় কোচাবাম্বা এবং লা পাজ এলাকায় সম্প্রতি খুব দ্রুত করোনা আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে।

বলিভিয়ার ফরেনসিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের হাসপাতালগুলোর বাইরে থেকে প্রায় তিন হাজার মানুষের ম’রদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে করোনার উপস্থিতি বা লক্ষণ ছিল।

ad

পাঠকের মতামত