332675

যে কারণে জাল করা যাবে না নতুন ১০০০ টাকার নোট

নিউজ ডেস্ক।। এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। নিরা’পত্তা সুতা পরিবর্তন করে এই নোট বাজারে ছাড়া হয়। এর মাধ্যমে নোটটি জাল করা সম্ভব হবে না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ টাকা ইস্যু করা হয়েছে। পরবর্তীতে ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও তা ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নি’রাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নি’রাপত্তা সুতা অপেক্ষা উন্নততর, যা নোট জা’ল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রঙ এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু সম্মুখভাগে বাম পাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে।

নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার চারটি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলিমিটার প্রশস্ত নতুন এ নি’রাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে, যা কতিপয় ক্ষেত্রে নি’রাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরা’পত্তা সুতার ভেতরে অবস্থান করবে।

নতুন নিরা’পত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না, নোটটি কাত (Tilt) করলে নি’রাপত্তা সুতার রঙ সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রঙে পরিবর্তিত হয় এবং উজ্জ্বল রঙধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঁচটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পেছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবি সম্বলিত হালকা লাল রঙের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনি রঙের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পেছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে।

প্রচলনে দেয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোট (শহীদ মিনার ও কার্জন হলের ছবি সংবলিত হালকা লাল রংয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত হালকা বেগুনি রংয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করা। সে লক্ষ্যে রঙ পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৬০ মিমি ও ৭০ মিমি পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত