331999

ফাহিম সালেহকে ব্যবসায়িক লেনদেনের জেরে হ’ত্যা করা হয়েছে : নিউইয়র্ক পুলিশ

প্রবাস ডেস্ক।। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ১৫ জুলাই নৃ’শংস’ভাবে খু’ন হওয়া তরুণ উদ্যোক্তা পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হ’ত্যাকারী’কে এখনো গ্রে’প্তার করতে না পারলেও তারা ফাহিমের হ’ত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে। তবে ত’দন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং হ’ত্যাকা’রী গ্রে’প্তার না হওয়া পর্যন্ত পুলিশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে না। এনবিসিনিউইয়র্ক ডট কম , দ্যা সান ইউকে, পাঞ্চএনজি ডট কম

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিকভাবে কয়েকটি বিষয় নিয়ে মামলার তদন্ত শুরু করেছে। ফাহিম সালেহকে খু’ন করা হয়েছে পরিকল্পিতভাবে। হ’ত্যাকারী নিঞ্জা পোষাক পরিহিত ছিলো বলে তার চেহারা দেখা যায় নি। পে’শাদা’র খু’নি শুরু থেকে বলা হলেও পে’শাদার খু’নি কাজটি পে’শাদারের মতো শেষ করতে পারেননি।

ফাহিম সালেহর সঙ্গে লিফটে ওঠা ব্যক্তিকে ফাহিমের অ্যাপার্টমেন্টেই ঢুকতে দেখা গেছে। কিন্তু অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে লিফটে করে নেমে আসার কোনো ভিডিও চিত্র পাওয়া যায়নি। এ সময় তার এক প্রতিবেশী অস্বাভাবিক শব্দ শুনেছেন এবং ফাহিমের বোনকে তা ফোনে জানিয়েছেন বলে এখন জানা গেছে। হ’ত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে ফাহিমের দেহ টুকরো টুকরো করা হয়েছে। ব্লিচ দিয়ে র’ক্ত পরিষ্কার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ নির্মাণকাজে ব্যবহার করা ভারী প্লাস্টিকের ব্যাগে ভরার সময় লবি থেকে বা বাইরে থেকে কেউ ফাহিমের খোঁজ করতে আসেন। এ সময় পরিকল্পনা অনুযায়ী হ’ত্যাকারী তার কাজ শেষ করতে পারেননি।

ইলেকট্রিক করাতে ও অন্যত্র আঙুলের ছাপ পেয়েছে পুলিশ। পেছনের সিঁড়ি দিয়ে নামলেও নিউইয়র্ক নগরী সর্বত্র এখন সিসি ক্যামেরার আওতায়। এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে হ’ত্যাকারীকে চিহ্নিত করা গেছে। অনেকটা করোনাভাইরাসের কন্টাক্ট ট্রেসিংয়ের মতো হ’ত্যাকা’রীকে ধরে ফেলতে পারবে বলে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। ফাহিম সালেহর অ্যাপার্টমেন্ট থেকে কিছু খোয়া যায়নি। ঘরের মালামাল পরিপাটি ছিল। কোনো তছনছের চিহ্নও পায়নি পুলিশ। তাই শুরু থেকেই এ ঘটনা যে নিছক ডা’কাতি, তা মনে করা হচ্ছে না।

১৫ জুলাই ম্যানহাটনে নিজের অভিজাত অ্যাপার্টমেন্টে খু’ন হয়েছেন ফাহিম সালেহ (৩৩)। নিজের সৃষ্টিশীলতা দিয়ে অল্প বয়সে সারা বিশ্বের নজরে এসেছিলেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার এগিয়ে যাওয়া অনুসরণ করতেন। ম্যানহাটনের সোয়া দুই মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তিনি।

এদিকে নৃশংসভাবে খু’ন হওয়া তরুণ উদ্যোক্তা পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ ও দুই সপ্তাহ আগে সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতক উমাইর সালেহর হ’ত্যাকাণ্ডে আ’তঙ্কিত প্রবাসীরা। করোনা মহামারির বি’পর্যয় থেকে বেরিয়ে আসা নিউইয়র্কের আ’ইন-শৃ’ঙ্খলা পরিস্থিতির চ’রম অবনতির সঙ্গে নানা উৎকণ্ঠা তাড়া করছে তাদেরকে। বাংলাদেশি মা-বাবারা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। নিজেরাও নি’রাপত্তাহীনতায় ভুগছেন।

ad

পাঠকের মতামত