অনন্ত জলিল জানালেন হিরো আলমকে বাদ দেয়ার কারণ
বিনোদন ডেস্ক।। আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলমকে নিজের সিনেমা থেকে বাদ দিয়েছেন চিত্র নায়ক অনন্ত জলিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) হিরো আলমকে নিজেই ফোন করে এ সিদ্ধান্তের কথা জানান অনন্ত জলিল। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম ওরফে আশরাফুল আলম।
এবার একই ইস্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে বিবৃতি দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। কেন তিনি ছবি থেকে হিরো আলমকে বাদ দিয়েছেন-ফেসবুক পোস্টে জানিয়েছেন তার বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টটি দেন তিনি।
পাঠকদের জন্য অনন্ত জলিলের সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
“আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরত নিব না!!
সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আ’পত্তি জানাচ্ছেন।
এবং রিসেন্টলি তার কিছু অ’শ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নি’ষেধ করছেন, তাকে নিয়ে সিনেমা না বানানোর।
সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য। দীর্ঘদিন যাবত আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না।
চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাই না বি’তর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।
আরেকটি কারণ, উল্লেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তাদের নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মী’মাংসা করে দেয়ার পরও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়।
আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই, তাই আমি চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুণ্ন হোক।
আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়।
এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাব না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম।”




