331811

নদীতে ফেলা হচ্ছে করোনায় মৃ’তদের!

ডেস্ক রিপোর্ট।। ভারতের বিহারে করোনায় মৃ’তদেহ দেহ নিয়ে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠেছে। করোনায় মৃ’তদের তথ্য গো’পন করতে একাধিক দেহ গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে বলে অ’ভিযোগ উঠেছে।

এই ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভা’ইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, পটনার গঙ্গায় নৌকা করে এনে ফেলে দেওয়া হচ্ছে একাধিক মৃতদেহ। যদিও ওই মৃ’তদেহগুলি করোনা আ’ক্রান্তদেরই কিনা, তা নিয়ে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এরমধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী ঘোষণা করেছেন, আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফের বিহারে পূর্ণ লকডাউন।

বিহারের বি’রোধীদের অ’ভিযোগ, ওই দেহ করোনা আ’ক্রান্তেরই। রাজ্যের করোনা পরিস্থিতি গো’পন করতেই এমন করা হচ্ছে।

ওই ছবিগুলি যিনি তুলেছিলেন, ‘হিন্দুস্থান টাইমস’কে তিনি জানিয়েছেন, ‘আমি ৭ জুলাই কালী ঘাটে গিয়েছিলাম গঙ্গার জলস্তরের ছবি তুলতে। দুপুরের দিকে আমি স্পষ্টতই দেখতে পাই, তিনজন মানুষ গঙ্গায় মৃতদেহ ছুড়ে ফেলছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারব না, ওই দেহ করোনা আক্রান্তেরই।’ যদিও এ নিয়ে ত’দন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার।

অবশ্য বিহারের বি’রোধী নেতা তথা লালুপ্রসাদপুত্র তেজস্বী যাদব অ’ভিযোগ করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের ৮৫ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া বিহারে বিজেপির ৭৫ নেতা করোনা আক্রান্ত। বিহারে করোনা আক্রা’ন্তের সংখ্যা আঠারো হাজার ছুঁই ছুঁই।

ad

পাঠকের মতামত