331629

নোয়াখালী দল থাকছে অষ্টম বিপিএলে!

স্পোর্টস ডেস্ক: বিপিএল সপ্তম আসর ছিল বঙ্গবন্ধুকে উতসর্গ করে, তার শততম জন্মবার্ষিকিতে দেশের ক্রীড়াঙ্গন সেজেছিল বঙ্গবন্ধুর মহিমায়। এবারের বিপিএলে ছিল নাহ কোন ফাঞ্চাইজি।তবে বিপিএলের অষ্টম আসরে আবারও ফিরতে পারে বিপিএলের ফ্রাঞ্চাইজি পদ্ধতি।

বিপিলের অষ্টম আসরে বরিশাল থেকে পুনরায় দল ফিরবে এবং নোয়াখালীর প্রতিনিধিত্ব করেও একটি দল দেখা যেতে পারেঅষ্টম আসরে।

এর আগে বরিশাল বুলস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছিল বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল হিসেবে। এমনটাই উল্লেখ করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল একটি প্রতিবেদনে। অষ্টম বিপিএলে তাই দল সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯টিতে।

এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘বরিশাল তো অনেক আগে থেকেই চেষ্টা করছে আরেকটি দল নিয়ে বিপিএলে ফেরার জন্য। নোয়াখালী জেলা থেকেও যারা সাপোর্ট করেন তাদের মধ্য থেকেও চাচ্ছেন তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হোক। সবকিছু নির্ভর করছে তাদের আন্তরিকতার উপর।’

বিপিএলের সপ্তম আসর শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন কবে মাঠে গড়াবে অষ্টম আসরের বিপিএল?করোনা ভাইরাসে যেখানে দেশের প্রিমার লীগ সহ সকল খেলা স্থগিত রয়েছে সকল খেলাধুরার আসর সেখানে বিপিএল কবে শুরু হবে এটা সম্পূর্ণ অনিশ্চিত।

ad

পাঠকের মতামত