331361

২৪ ঘণ্টায় ২৬৬৬ জনের করোনা শ’নাক্ত

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬৬৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ শ’নাক্ত হয়েছে। ফলে ভাইরাসটিতে আ’ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

গোটা বিশ্বকে মৃ’ত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৮ লাখ ৫৬ হাজারের বেশি। মৃ’তের সংখ্যা পাঁচ লাখ ৬৮ হাজার প্রায়। তবে প্রায় পৌন এক কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।

ad

পাঠকের মতামত