331359

বেড়েই চলছে মৃ’ত্যুর মিছিল, আজও করোনায় মা’রা গেলেন আরও ৪৭ জন

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন প্রা’ণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মা’রা গেলেন দাঁড়াল দুই হাজার ৩৫২ জন।

করোনাভাইরাস বিষয়ে রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

গোটা বিশ্বকে মৃ’ত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৮ লাখ ৫৬ হাজারের বেশি। মৃ’তের সংখ্যা পাঁচ লাখ ৬৮ হাজার প্রায়। তবে প্রায় পৌন এক কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।

ad

পাঠকের মতামত