করোনায় মৃ’তের লা’শ দাফনে বাধা সুদের টাকার জন্য
নিউজ ডেস্ক।। কুমিল্লার চান্দিনায় করোনা আ’ক্রান্ত হয়ে চারু মিয়া (৬২) নামে এক ব্যক্তির মৃ’ত্যু ঘটেছে। এ নিয়ে চান্দিনায় মৃ’ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩জনে। এছাড়া এ উপজেলায় মোট আ’ক্রান্তের সংখ্যা ২ শত ৪ জন।
রবিবার (৫ জুলাই) ভোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু ঘটে তার। মৃ’ত চারু মিয়া চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মৃ’ত এলাহী বক্সের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
রবিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বাধীন ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম এসে নামাজে জানাজা শেষে দাফন করেন। এই নিয়ে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোনা উপসর্গ ও করোনা নিয়ে মৃ’ত মোট ১৬ জনের দাফন ও সৎকার সম্পন্ন করেন।
এদিকে মৃত ওই ব্যক্তির লা’শ দাফনে বাঁধা দেওয়ার অ’ভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে চারু মিয়ার মৃ’ত্যু হলেও বেলা ১১টা পর্যন্ত সুদের টাকার জিম্মাদার হওয়ার কারণে ওই ব্যক্তির জন্য করব খুড়তে এবং লাশ দাফন করতে বাঁধা দেয় একই গ্রামের মৃ’ত মালেক ডিলার-এর ছেলে মো. আবদুল কাদির।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার জানান, রবিবার ভোরে ওই ব্যক্তি মারা যান। বেলা ১১টায় আমরা ওনার বাড়িতে গিয়ে জানতে পারি সুদের টাকার জিম্মাদার হওয়ায় উনার জন্য কবর খুড়তে দেয় নি আবদুল কাদির নামের জনৈক ব্যক্তি। পরে আমি উনার সাথে কথা বলে কবর খুড়ি এবং মরহুমের লা’শ গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করি।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়- প্রায় এক বছর যাবৎ দূরারোগ্য ক্যান্সারে আ’ক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ জুন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমুল দে বিষয়টি নিশ্চিত করেন।




