329786

সাকিবকে সাইফউদ্দিন, আমার ২ ওভারে পারলে ২২ নিয়ে দেখাও, তোমাকে চ্যালেঞ্জ

খেলাধূলা ডেস্ক।। করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। তাই যে যেভাবে পারছেন ফিটনেস ফিটনেস ট্রেনিং করছেন। বর্তমানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার স্ত্রী-কন্যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দন ফেনীতে নিজ বাড়িতে অবস্থান করছেন।

তবে, এরই মধ্যে সাকিব আল হাসানকে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাইফউদ্দিন। সেটি হলো, মাঠে ফিরলেই ২ ওভারে সাকিবকে ২২ রান নিতে হবে। বল করবেন সাইফউদ্দিন। আম্পায়ার থাকবেন খালেদ মাহমুদ সুজন। সাকিবও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইফউদ্দিন লিখেছেন, সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবেন আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।

ক্রিকেটে এখন নিষেধাজ্ঞার সময় পার করছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সাকিবের। যদিও করোনার কারণে টাইগারদের ক্রিকেট মাঠে কবে ফেরা হবে সেটি এখনো অনিশ্চিত। – ফেসবুক থেকে

ad

পাঠকের মতামত