গায়ক আসিফের বি’রুদ্ধে গায়িকা মুন্নির মা’মলা
বিনোদন ডেস্ক : আবারো আ’ইনি ঝা’মেলায় পড়লেন গায়ক আসিফ আকবর। তার বি’রুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মা’মলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি।
জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রমনা পুলিশের সাইবার ক্রা’ইম ইউনিটে অ’ভিযোগ জানাতে যান মুন্নি। সেখান থেকে তাকে হাতিরঝিল থানায় পাঠালে লিখিত অ’ভিযোগের ভিত্তিতে মা’মলা নেয়া পুলিশ।
এ প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি সংবাদমাধ্যমকে বলেন, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মা’মলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।
এ নিয়ে আগে আসিফকে সা’ইবার ক্রা’ইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সত’র্ক করেছেন বলেও জানান তিনি।
আসিফ আকবর বলেন, আমি সব সময় সত্যের পথে চলি। কোনো ভ’য়ভী’তি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জে’ল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বি’শ্বাসঘা’তকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই।
সব প্রশ্নের উত্তর তৈরি ও আসল সাক্ষী প্রস্তুত আছেন বলে জানান তিনি। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক।
আসিফ ও মুন্নি একসঙ্গে ৩টি দ্বৈত অ্যালবাম করেছেন। ১৫টির মতো সিনেমায় তারা প্লেব্যাক করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কের অবনতি ঘটার মূল কারণ এখনো অপ্রকাশিত।
এর আগে ২০১৮ সালের ৪ জুনে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আ’ইনের মা’মলায় গ্রে’ফতার হন আসিফ আকবর। তবে পাঁচ দিন পর কা’রাগার থেকে মুক্ত হন তিনি। সেই মা’মলাটি এখনো চলছে। সূত্র : বাংলানিউজ২৪




