গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪২ জনের সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃ’ত্যু হয়েছে। এ সময়ে আ’ক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে আর মোট মা’রা গেছেন ১ হাজার ৯৬৮ জন।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, ৬৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। শ’নাক্তের হার ২১.২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন। সুস্থতার হার ৪৩.৫১% এবং মৃ’ত্যুর হার ১.২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৭৭ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৮৭ জনকে।
বয়স বিশ্লেষণে জানা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ তিনজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ সাতজন, এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন। মা’রা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩২ জন ও নারী ১০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে মা’রা গেছেন ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী তিনজন, খুলনা বিভাগে তিনজন, রংপুর বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে তিনজন। হাসপাতালে মা’রা গেছেন ৩১ জন এবং বাড়িতে ১১ জন।






