329635

একদিনে আরও ৩১১৪ জনের করোনা শ’নাক্ত

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শ’নাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৪২ জন। এতে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯৬৮ জনে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ১৭ হাজার ৩৪৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শ’নাক্ত হয়েছে আরও তিন হাজার ১১৪ জনের মধ্যে। ফলে শ’নাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হয়েছে এক হাজার ৯৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৪৮ জনে।

ad

পাঠকের মতামত