শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব
খেলাধূলা ডেস্ক।। ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকী ‘উইজডেন মান্থলি’ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে সাকিব আল হাসানকে। এছাড়া টেস্টে একশ’ বছরের সেরা হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। অবাক করার ঘটনা হলো টেস্টে দ্বিতীয় সেরা হয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা।
সাকিব টেস্টের তালিকায় আছেন ছয়ে। তবে টি-২০ ফরম্যাটে সাকিবের জায়গা হয়নি। এই তালিকায় সবার ওপরে আছেন রশিদ খান। উইজডেন মান্থলি ক্রিকেটারদের পরিসংখ্যান বিশ্লেষণ করেছে।তাদের গবেষণায় সহায়তা করেছে ক্রিকভিজ। তারা বিশ্লেষণ করে দেখেছে কোন ম্যাচে ক্রিকেটারের ভূমিকা বা প্রভাব কতটুকু। সে হিসেবে তারা ম্যাচের ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ (সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার) নির্বাচন করেছেন। সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে এমভিপি।
ওই বিশ্লেষণে শতাব্দীর সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ডু ফ্লিনটপ। তাকে বলা হয়েছে, ‘একশ’ বছরের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার।’ উইজডেন মান্থলির চিফ এডিটর ব্যাখ্যায় বলেছেন, ‘অসাধারণ এক ক্রিকেটার তিনি। অসাধারণ দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৩-০৪ মৌসুমে তার ব্যাট থেকে ৫১ গড়ে ১২৬৪ রান এসেছে। স্ট্রাইক রেট ৯৬। এছাড়া ৪৬ উইকেট নিয়েছেন।’
মুরালিকে টেস্টের সেরা ধরার কারণ জানিয়ে উইজডেন মান্থলির সম্পাদক জো হারমান জানান, ভক্তরা ক্রিকেটারদের ওপর যে প্রত্যাশা করেন, তার কতটা মেটাতে পেরেছেন। ম্যাচে কতটা ভালা কিংবা খারাপ খেলেছেন তার হিসেব কষেছেন। প্রভাব বিশ্লেষণ করেছেন। মুরালি এবং ম্যাকগ্রা এখানে সেরার আলোচনায় চলে আসে। তবে অন্তত ১ হাজার ওভার বল করার হিসেবে মুরালি এগিয়ে গেছেন।
রবিন্দ্র জাদেজার দুইয়ে থাকার ব্যাপারে বলা হয়েছে, এটা অনেকের জন্য বিস্ময়ের ব্যাপার হবে। দলের অটোমেটিক চয়েসও নন তিনি। কিন্তু যখন দলে খেলেছেন ভালো করেছেন। দলের প্রধান চরিত্র হয়ে উঠেছেন। রশিদ খানকে নিয়ে বলা হয়েছে, টি-২০ সেরা পাঁচজনের তিনজনই বোলার। টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানের প্রভাব বেশি মনে করা হয়। কিন্তু বোলারদের প্রভাব কম নয়। টি-২০ ক্রিকেটে শহীদ আফ্রিদি, অজান্তা মেন্ডিস, স্যামুয়েল বদ্রি, সাঈদ আজমলরা নতুন নতুন কৌশল বের করেছেন। রশিদ-নারিন সবগুলোর সফল প্রয়োগ করেছেন। এটা বের করতে ক্রিকভিজের ডাটা বিজ্ঞানী স্যাম গ্রিনের উদ্ভাবিত ফর্মুলা ব্যবহার হয়েছে।
টেস্টের সেরা দশ: মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা রবীন্দ্র জাদেজা, ভারত স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া শন পোলক, দক্ষিণ আফ্রিকা সাকিব আল হাসান, বাংলাদেশ জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা রবিচন্দ্রন অশ্বিন, ভারত প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া।
ওয়ানডের সেরা দশ অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড সাকিব আল হাসান, বাংলাদেশ গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড বিরাট কোহলি, ভারত শন পোলক, দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা
।
টি-টোয়েন্টির সেরা দশ রশিদ খান, আফগানিস্তান যশপ্রীত বুমরা, ভারত ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা ওয়াহাব রিয়াজ, পাকিস্তান কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা।




