329572

শা’রীরিক সম্পর্কের পর যৌ’নকর্মীর সাথে যুবকের কাণ্ড

নিউজ ডেস্ক।। সবুজবাগের দক্ষিণগাঁওয়ের কুসুমবাগ এলাকার বাড়ির আন্ডারগ্রাউন্ডে গত ১৬ জুন এক নারীর গলিত লা’শ পাওয়া যায়। তখন অনেক খোঁজ নিয়েও তার পরিচয় মেলেনি। এ ঘটনায় দায়ের মা’মলাটি তদন্তের একপর্যায়ে জানা যায় তার নাম পলি আক্তার। তাকে খু’ন করার পর ওই স্থানে লা’শটি ফেলে রাখা হয়েছিল।

এরপর তার বাবা ও অন্যান্য স্বজনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে জীবনের নিষ্ঠুর বাঁকে ধাক্কা খেয়ে যৌ’নক’র্মী হয়ে ওঠা এই নারীর ব্যাপারে তারা একটুও সহানুভূতি দেখাননি। অবশ্য পরিচয় নিশ্চিত হওয়ার আগেই আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তার লা’শ দাফন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাশেদ হাসান জানান, সিএনজি অটোরিকশার চালক সাদা মিয়াকে গ্রে’প্তা’রের পরই এ হ’ত্যাকা’ণ্ডের রহস্য উদঘাটন হয়। যে ভবন থেকে পলির ‘লাশ উদ্ধার করা হয়, সেটির নিচতলায় ভাড়া থাকেন সাদা।

তিনি জানান, গত ১৩ জুন বিকেলে তিনি নিজের অটোরিকশায় পলিকে রামপুরা থেকে বাসায় নিয়ে আসেন। অ’ন্তর’ঙ্গ সময় কাটানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিশ্রমিক নিয়ে পলির সঙ্গে তার বা’কবিত’ণ্ডা হয়। একপর্যায়ে সাদা ক্ষি’প্ত হয়ে তাকে শ্বা’সরো’ধে হ’ত্যা করেন। পরে রাতে বাসার আ’ন্ডারগ্রা’উন্ডে জমে থাকা পানির মধ্যে লা’শ ফেলে দেন। তিন দিন পর লা’শ’টি উ’দ্ধার করা হয়। এ ঘটনা ত’দন্তের একপর্যায়ে বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা থেকে সাদাকে গ্রে’প্তার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময়ই বোঝা যায়, অন্য কোথাও হ’ত্যা করে লা’শ ওই বাড়ির আন্ডারগ্রাউন্ডে ফেলা সহজ নয়। তখনই ধারণা করা হয়, বাড়ির কেউ হ’ত্যায় জড়িত। দু’দিন পর জানা যায়, নিচতলার ভাড়াটে সাদা মিয়ার খোঁজ নেই। তিনি স্থানীয় একটি চায়ের দোকানিকে বলেছেন, শ্বশুর মা’রা যাওয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছেন। আবার তার রুমমেট যোগাযোগ করলে জানান, তিনি আর আসবেন না। পরে তিনি নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখেন। এতে তার প্রতি সন্দেহ বেড়ে যায়।

ত’দন্ত সূত্র জানায়, ৩৫ বছর বয়সী পলির জীবন অনেক বেদনাদায়ক ঘটনায় ভরা। জন্মের তিন ঘন্টা পরই তার মা মা’রা যান। পরে বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হন তিনি। যন্ত্রণা-অ’ভিমান নিয়ে কৈশোরেই বাবার কাছ থেকে দূরে সরে যান। একসময় ময়মনসিংহ ছেড়ে চলে আসেন ঢাকায়। নিষ্ঠুর এই শহরে বেঁ’চে থাকার তাগিদে শুরু হয় তার নতুন সংগ্রাম। আলোর সন্ধান না পেয়ে শেষতক তিনি বেছে নেন অন্ধকারে শরীর বেচে জীবিকার পথ।

এভাবেই দিন গড়াতে থাকে। পরিণত বয়সে বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ‘বিপথগামী’ মেয়ের সঙ্গে দেখা করতে রাজি হননি তিনি। এমনকি মৃ’ত্যুর পর পুলিশ তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি সব সম্পর্ক ত্যাগের কথা জানিয়েছেন।

ad

পাঠকের মতামত