329113

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৬৪ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে মৃ’ত্যুর সংখ্যার বড় ধরনের বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে ৬৪ জনের। এরআগে সোমবার (২৯ জুন) এ সংখ্যা ছিল ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৮২ জন। দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৪৭ জনে। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫৪৪ জনকে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬টি। শ’নাক্তের হার ১৯.৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

সুস্থতার হার ৪০.৯৮% এবং মৃ’ত্যুর হার ১.২৭ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ ২১ জন, ৬১-৭০ ১৬ জন, ৭১-৮০ ১১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন। মা’রা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৫২ জন ও নারী ১২ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন ঢাকা বিভাগের। এরপরই আছে চট্টগ্রাম বিভাগ (১২ জন)। হাসপাতালে মা’রা গেছেন ৫১ জন এবং বাড়িতে ১৩ জন।

ad

পাঠকের মতামত