সৌদিতে কারফিউ তোলার পর সং’ক্রমণ বেড়েছে, বিশেষজ্ঞদের স’তর্কতা
নিউজ ডেস্ক।। সৌদি আরবে কার’ফিউ তুলে দেওয়ার এক সপ্তাহ পরেই করোনাভাইরাসে আ’ক্রান্তের হার বেড়ে গেছে। বিষয়টি নিয়ে স’তর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদে আল-আলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কারফিউ তুলে দেওয়ার পর সং’ক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাস ছড়ানো বন্ধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ করেছেন তিনি।
তিনি আরো বলেছেন, কা’রফিউ তুলে দেওয়ার জেরে সং’ক্রমণের হার দেড় গুণ বেড়ে গেছে। এখন আ’ক্রান্ত ব্যক্তি আরো অন্তত দেড় জনকে সং’ক্রমিত করছেন। তবে সৌদিতে আ’ক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ সুস্থ হয়ে গেছে।
সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছে এক লাখ ৮২ হাজার চারশ ৯৩ জন এবং মা’রা গেছে এক হাজার পাঁচশ ৫১ জন। উৎস : আরব নিউজ




