328871

ঘরে ঢুকে তরুণীকে ধ’র্ষণ, পরে হ’ত্যা করে পালাল তিনজন!

নিউজ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে গণধ’র্ষণের পর হ’ত্যা করার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের মাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নি’হত তরুণীর নানি জামেলা খাতুন জানান, আজ সকালে বৃষ্টির মধ্যে দুজন তরুণ ও একজন মধ্যবয়সী ব্যক্তি এসে তার নাতনি রাবেয়াকে নিয়ে ঘরের মধ্যে কথা বলছিলেন। কোনো এক সময় ওই অজ্ঞাত তিন ব্যক্তি রাবেয়াকে খু’ন করে পালিয়ে যায়।

জানা যায়, নি’হত রাবেয়া আক্তার মাদ্রা গ্রামের আলী মিয়ার মেয়ে।

নি’হতের মা জাহানারা বেগম বলেন, ‘বেলা ১১টার দিকে আমি মাদ্রা বাজার থেকে এসে আমার মাকে মেয়ের কথা জিজ্ঞাসা করলে তিনি বলে রাবেয়া ঘরে তিনজন লোকের সঙ্গে কথা বলছে। ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নিথ’র দেহ মাটিতে পড়ে আছে। গ্রামের আবুল কালামের ছেলে রিপন ও তার ভাই লিটনের সঙ্গে আমাদের বিরোধ চলছে। তারা বিভিন্ন সময় মেয়েকে হ’ত্যা করার হু’মকি দিয়ে আসছিল তারা।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘লা’শ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধ’র্ষণের পর তরুণীকে হ’ত্যা করা হয়েছে। ময়না’ত’দন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।’

ad

পাঠকের মতামত