328639

ঢাকায় ভাইকে ট্যাংকে ফেলে হ’ত্যা (ভিডিও)

নিউজ ডেস্ক।। রাজধানীর দক্ষিণ কাফরুলে সেপটিক ট্যাঙ্কে ফেলে ফুফাতো ভাই কর্তৃক মামাতো ভাইকে হ’ত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ১টার দিকে রিফাত নামের ওই তরুণকে হ’ত্যা করা হয়।

শুক্রবার (২৬ জুন) সেফটি ট্যাংক থেকে নি’হত রিফাতের ম’রদেহ উ’দ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সিসি ক্যামেরার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর রাতে এক ব্যক্তি অপর আ’হত এক ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে মূলত তাকে সেপটিক ট্যাঙ্কে ফেলা হয়।

নি’হত রিফাতের পরিবারের অ’ভিযোগ, তাকে হ’ত্যা ভবনের সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে।

তবে ভবন মালিকরা বলছেন, চু’রি করতে এসে ভবনের উপর থেকে পড়ে আহত হলে কেয়ারটেকার তাকে সেপটিক ট্যাংকে ফেলে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে এমন চিত্র উঠে এসেছে।

ঘটনার বিবরণের জানা গেছে, বুধবার রাত ১টা ৪৯ মিনিট। হঠাৎ করেই ভবনের উপর থেকে একজন নিচে পড়েন। সিসি ক্যামেরায় শব্দ ধারণ না হলেও আ’হত অবস্থায় বাঁ’চার যে আকুতি জানাচ্ছেন সে তা বোঝা যাচ্ছে।

রিফাত হোসেন বুধবার নিখোঁজ হন। রাজধানীর দক্ষিণ কাফরুলে ৩৭৯ সিমপ্লেক্স মাইলস্টোন নামের এই ভবনেই রিফাতের মামাতো ভাই রুবেল কেয়ারটেকারের কাজ করতেন।

বৃহস্পতিবার রিফাতের খোঁজে ভবনে আসে তার মা। পানির ট্যাংকিতে তার ছেলেকে মেরে ফেলে দেয়া হয়েছে বলে ‘অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার রুবেলকে ‘আ’টক করেছে ত্রিশাল থানা পুলিশ। পরে কেয়ারটেকারের স্বীকারোক্তির ভিত্তিতেই শুক্রবার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় লা’শ। উৎস: সময়নিউজটিভি।

ad

পাঠকের মতামত