328404

যুক্তরাষ্ট্রে একদিনে আ’ক্রান্তের রেকর্ড, নতুন নির্দেশনা জা’রি

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রে নতুন করে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সং’ক্রমণ। বুধবার একদিনে আ’ক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৩৮ হাজারের বেশি মানুষ। মা’রা গেছেন প্রায় ৮শ’। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়াসহ অন্তত ছাব্বিশটি অঙ্গরাজ্যে আ’শঙ্কাজনক হারে বেড়েছে করোনা আ’ক্রান্তের সংখ্যা। এতে উদ্বেগ আবারও বাড়তে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে। সং’ক্রমণ রোধে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন টেক্সাসের গভর্নর।

টেক্সাসের গভর্নর গ্রেগ এবট বলেন, করোনায় নতুন করে যেসব অঙ্গরাজ্যে আ’ক্রান্তের সংখ্যা বেড়েছে সেখান থেকে কেউ নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটে ভ্রমণে গেলে চৌদ্দ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, করোনা মহামারীর মধ্যেও থেমে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ। অ্যারিজোনায় মঙ্গলবারের সমাবেশে উপস্থিত কারো মুখেই ছিলো না মাস্ক। এর মধ্যেই হোয়াইট হাউজে বুধবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও বলেন, দেশে করোনার বি’পদ কেটে গেছে।

ad

পাঠকের মতামত