বিশেষ ফ্লাইটে ইতালি যাওয়া এক বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা ভাইরাস শ’নাক্ত
নিউজ ডেস্ক।। বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি ফেরা এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শ’না’ক্ত হয়েছে। সামাজিক নি’রাপত্তার কারণে আ’ক্রান্ত ওই যাত্রীর নাম ও ঠিকানা প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আ’ক্রান্ত ওই নাগরিক বাংলাদেশী বলে নিশ্চিত করেছেন তারা।
জানা যায়, ১২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড বিমানের প্রথম বিশেষ ফ্লাইটে আ’ক্রান্ত ওই যাত্রী ঢাকা থেকে ইতালির রোমে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে দুই সপ্তাহের হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালের জরুরী নাম্বারে ফোন দিলে এ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস শ’নাক্ত হয়।
বর্তমানে আ’ক্রান্ত ওই বাংলাদেশী দেশটির রাজধানী রোমের একটি পলিক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, করোনার কারণে বাংলাদেশে আ’টকে পরা যাত্রীদের কথা চিন্তা করে ঢাকা থেকে রোমে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১২ জুন চার্টার্ড বিমানের প্রথম ফ্লাইটে ২৬৫ জন যাত্রী ঢাকা থেকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এসে পৌঁছান।






