সাংবাদিক হয়ে বি’চার পাই না, সাধারণ মেয়েরা কোথায় যাবে
নিউজ ডেস্ক।। দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল আক্তার তার সাবেক স্বামী দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক প্লাবনের গ্রে’প্তারের দাবি নিয়ে এ কথা বলেন।
তিনি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্লেকার্ড হাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পারুল আক্তার দাবি করেন, প্লাবন নারী নি’র্যাতন’কারী , যৌ’তুকলো’ভী এবং গর্ভের ভ্রুন হ’ত্যা’কারী। বিষয়টি নিয়ে কতিপয় সাংবাদিক নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে সকলেই ফিরিয়ে দেন। তারা জানান, এটা সাংবাদিকদের বিষয়, সমঝোতা হয়ে যাবে। প্লাবন আমাকে হ’ত্যার হু’মকি দিচ্ছে, ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমি নি’রাপত্তা’হীনতায় ভুগছি। প্রশাসন সাহায্য না করায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্লাবনকে দ্রুত গ্রে’প্তার ও বি’চারের দাবি জানাচ্ছি। এরআগে, ১১ মে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে তিনি মা’মলা করেন।






