রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক কোভিড-১৯ পজিটিভ
নিউজ ডেস্ক।। আরও একজন সংসদ সদস্য কোভিড-১৯ শনাক্ত হলেন। তিনি হলেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ও এনাম প্রপার্টিজ এর মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক। আজ বুধবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে।
তিনি বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।
এদিকে, সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের তত্বাবধানে চলছে সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা। ৯২ জন সংসদ সদস্যের পরীক্ষা হয়েছে বলে জানান চীফ মেডিকেল অফিসার আরিফুর রহমান। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তিনি জানান।
চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য ইতোমধ্যে কোভিড-১৯ শ’নাক্ত হয়েছেন। সর্বশেষ শনাক্ত হলেন ইন্জিনিয়ার এনামুল হক। গত শনিবার ২০ জুন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার মীরপুর বাসায় আইসেলেশনে রয়েছেন।
এর মধ্যে ৪ জন মন্ত্রী রয়েছেন। তারা হলেন, মুক্তিযু’দ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু , বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তাদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। বাকী ৩ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আ’ক্রা’ন্তের পর ব্রেন স্ট্রোক করে মা’রা যান। যদি মা’রা যাবার সময় তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ ছিলো। এছাড়া অন্যরা হলেন, সাবেক এলজিআরডিমন্ত্রী ও ফরিূপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন,সাবেক হুইপ ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আবদুস শহীদ ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান।
অন্যদিকে,পরিবারের সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, এমপি শেখ তন্ময়, যশোর-৩ আসনের আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম টিটু আইসোলেশনে ছিলেন।
জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় শ’নাক্ত। এছাড়া সেখানে কর্মরত ৮২ জন আনসার করোনায় আ’ক্রান্ত হয়েছেন।






