ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪০ সহস্রাধিক মানুষ করোনায় আক্রা’ন্ত
নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনা ভাইরাসের তা’ণ্ডবে বি’পর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরও ৪০ হাজার ১৩১ জন আক্রা’ন্ত হয়েছেন করোনায়। মহামারি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রা’ন্তের ঘটনা।
একই সময়ে ১ হাজার ৩৭৪ জনের মৃ’ত্যু হয়েছে করোনায়। একদিনে প্রা’ণহা’নিতেও দ্বিতীয় সর্বোচ্চ এটা। সরকারি হিসাবে ব্রাজিলে কোভিড-১৯ রোগীতে মা’রা গেছেন ৫২ হাজার ৬৪৫ জন।
আক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল, লাতিন আমেরিকায় তারা সবার উপরে।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভ’য়াবহ আকার ধারণ করবে বলে স’তর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সং’ক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি। তিনি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বি’রক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ ‘সং’ক্রমণ আরও ‘ভ’য়াবহ রূপ ধারণ করবে।
প্রা’ণঘা’তী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃ’ত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে-এক লাখ ২৩ হাজার ৪৭৩ জন। আর মোট আ’ক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারেরও বেশি আ’ক্রান্ত হয়েছে।
বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রা’ন্তের সংখ্যা ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৬ জন। মা’রা গেছে ৪ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ লাখ ৪১ হাজার ৮১৩ জন।




