328171

করোনা: মাংস প্রক্রিয়ার স্থানে বি’পদ বেশি

নিউজ ডেস্ক।। বিশ্বে মাংস প্রক্রিয়াজাত করার স্থানেই করোনাভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা বেশি। বিবিসি জানিয়েছে, শুধুমাত্র জার্মানিতে এমন একটি প্লান্টেই ১৫০০ জনের বেশি শ্রমিক-কর্মচারী করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এরপরই দেশটি পুনরায় লকডাউন করা হয়।

অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে শত শত কর্মীরা আ’ক্রান্ত হয়েছেন মাংস প্রক্রিয়াজাত করার স্থানে।

বলা হচ্ছে, মূলত মাংস যেখানে প্রক্রিয়াজাত করা হয় সেটিই সবচেয়ে ভাইরাস সং’ক্রমণের জন্য উপযুক্ত জায়গা। করোনাভাইরাস ড্রপলেট থেকে সং’ক্রমণ হয়, এই ড্রপলেটের উৎস হতে পারে কফ, সর্দি। এটি আ’ক্রান্ত ব্যক্তি থেকে ছড়িয়ে পড়ে।

মাংস যেখানে প্রস্তুত হয় সেটি ঠাণ্ডা ও স্যাঁতস্যাঁতে থাকে, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, এ সব জায়গা থেকে ড্রপলেট ছড়ায় সহজে এবং টিকে থাকে অনায়াসে।

গত ডিসেম্বরে চীনের উহানের একটি বাজারে প্রথমে করোনা সং’ক্রমণ দেখা দেয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত