328101

সৌদিতে বড় ধরনের ক্ষে’পণাস্ত্র ও ড্রো’ন হা’মলা

আন্তর্জাতক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষে’পণাস্ত্র ও ড্রো’ন হা’মলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে দেয়া এক ভাষণে সংগঠনটির মুখপাত্র বলেছেন, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবারের এই হা’মলার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য না দিয়ে আল-মাসিরাহ বলেছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের গভীরে বড় ধরনের হা’মলা চালিয়েছে। তবে এই হা’মলায় কোনও ক্ষ’য়ক্ষতি কিংবা প্রা’ণহানি ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইয়েমেনে এই গোষ্ঠীর সঙ্গে পাঁচ বছর ধরে লড়াইরত সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষে’প’ণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে তিনি রাজধানী রিয়াদে দু’টি বিকট বি’স্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং শহরের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখেছেন।

করোনাভাইরাস ম’হামারির কারণে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যু’দ্ধবিরতি চুক্তি হয়েছিল; যার মেয়াদ শেষ হয় গত মাসে। এর পর থেকেই দুই পক্ষের স’হিংসতার পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। যু’দ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষে’পণাস্ত্র এবং ড্রো’ন হাম’লা চালিয়েছে হুথি। জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে সৌদি জোট।’

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, রিয়াদে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষে’পণাস্ত্র প্রতিহত করার পর ধ্বং’স করা হয়েছে।

সৌদি প্রেস অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী নাজরান এবং জিজান প্রদেশে হুথিদের ছোড়া তিনটি ক্ষে’পণাস্ত্র আ’টকে দিয়েছে জোট। সোমবারও এই বিদ্রোহীরা সৌদি আরবে বেশ কয়েকটি সশস্ত্র ড্রো’ন হাম’লা চালায়।

ad

পাঠকের মতামত