327907

ভারতের তিন বাহিনীকে জরুরি অ’স্ত্র কিনতে বিশেষ ক্ষ’মতা

ডেস্ক রিপোর্ট।। লাদাখ সীমান্তে উ’ত্তেজনার মধ্যেই তিন বাহিনীকে জরুরি অ’স্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল ভারতের কেন্দ্রীয় সরকার৷

দেশটির সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অ’স্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই৷ চীনের সঙ্গে সং’ঘাত যদি আরও বড় আকার ধারণ করে, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সংবাদ সংস্থা এএনআই-কে এক সরকারের এক শীর্ষ সূত্র জানিয়েছে, ‘তিন বাহিনীর ভাইস চিফকেই প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অ’স্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে৷ জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় অ’স্ত্র এবং সরঞ্জাম যাতে কেনা যায়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনা আগ্রাসন এবং বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করার পরই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার৷ উরি হামলা এবং বালাকোটে প্রত্যাঘাতের পরেও দেশের স’শস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষ’মতা দেওয়া হয়েছিল৷

বালাকোটে প্র’ত্যাঘাতের পরে সরকারের এই সিদ্ধান্তের সব থেকে বেশি ফায়দা উঠিয়েছিল ভারতীয় বিমান বাহিনী সেই সময় এই আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে Spice 2000 এয়ার টু গ্রাউন্ড স্ট্যান্ড অফ মিসাইল, Strum Ataka এয়ারা টু গ্রাউন্ড মিসাইলসহ বেশ কিছু জরুরি অ’স্ত্র এবং স’রঞ্জাম কিনেছিল তারা৷

এর পাশাপাশি সেনাবাহিনীও ইজরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আমেরিকা থেকে অত্যাধুনিক অ’স্ত্র কিনেছে৷ অল্প সময়ের মধ্যে বাহিনী যাতে প্রস্তুতি সারতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উৎস: নিউজএইটটিন

ad

পাঠকের মতামত