327801

সুশান্তের আত্মহ’ত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়ার বি’রুদ্ধে মা’মলা

বিনোদন ডেস্ক।। সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যায় প্ররোচনার অ’ভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বি’রুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আ’দালতে। মুজফফরপুরের পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার নামের একজন এ মামলা করেন । ২৪ জুন মা’মলার শুনানি।

কুন্দন কুমারের দাবি, রিয়া মানসিকভাবে তো বটেই, আর্থিক দিক থেকেও সুশান্তের থেকে বহু সুবিধা নিতেন । এরপর সম্পর্ক ভে’ঙে দেন নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে । এর আগে সুশান্তের মৃ’ত্যুর পর সালমান খান, সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া এবং করণ জহরের বি’রুদ্ধে মা’মলা হয়েছে বিহারের আদালতে ।

সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর সাতদিন পেরিয়েছে । কিন্তু মৃ’ত্যু রহস্যের জট কাটছে না । ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আ’ত্মহ’ত্যা করেছেন সুশান্ত । কিন্তু তার নেপথ্যের কারণ নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে । বলিউডের একাংশ সুশান্তের এ আত্মহ’ত্যায় বলিউডের স্বজনপোষণ, স্টার কিডের উন্নাসিকতা-সহ একাধিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন ।

সুশান্তের ঘনিষ্ঠরাও বলছেন, বেশ কয়েকমাস ধরে নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । তার মধ্যে যেমন ব্যক্তিগত সমস্যা ছিল, তেমনই ছিল কেরিয়ার নিয়ে ভ’য়াবহ অনিশ্চয়তা । শোনা যাচ্ছে , একের পর এক ছবি সুশান্তের হাত থেকে চলে যাযওয়ায় তার মানসিক সমস্যা এতটাই গুরুতর হয়ে উঠেছিল, যা সামাল দিতে তাকে ওষুধ খেতে হয়েছে । কিন্তু তার পরেও কী এমন হল যে সুশান্তকে আত্মহ’ত্যা করতে হল ! এ প্রশ্নই এখনও ঘুরপাক খাচ্ছে সবার মনে।

ad

পাঠকের মতামত