327352

মাদ্রাসায় ম’র্টার বি’স্ফোরণে আফগানিস্তানে ৯ শিক্ষার্থী নি’হত

আন্তর্জাতিক ডেস্ক।। আফগানিস্তানের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি মাদ্রাসায় ম’র্টার বি’স্ফোরণে অন্তত ৯ জন শিক্ষার্থীর নি’হত হয়েছে বলে জানা গেছে। এতে আ’হত হয়েছেন আরও অনেকে।

ম’র্টার হা’মলায় নি’হত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৮ এর নিচে বলে আফগানিস্তান পুলিশের মুখপাত্র খলিল আসির। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, “প্রাথমিক ত’দন্তে জানা গেছে, ম’র্টার বি’স্ফোরণ ঘটেছে। কোনো কারণে ম’র্টারটি মাদ্রাসার ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল।”

মাদ্রাসাটি আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশের ইশকামিশ জেলায় অবস্থিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র জাওয়াদ হিজরিও এ ঘটনার সত্যতা ও হ’তাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

চলতি মাসে কাবুলে দুটি মসজিদে ভ’য়াবহ বোমা হামলার রেশ না জেতেই মাদ্রাসায় ম’র্টার বি’স্ফোরণের খবর আসলো।

গত শুক্রবার রাজধানীতে একটি মসজিদে জুমার নামাজের সময় বি’স্ফোরণে চারজন নি’হত হয়। এর এক সপ্তাহ আগে ‘গ্রিন জোন’ এলাকায় একটি মসজিদে বো’মা বি’স্ফোরণে প্রখ্যাত এক ইমামসহ দুজন নি’হত হয়।

এসব হ’তাহ’তের খবর এমন সময় আসছে যখন দুই দশকের স’হিংসতা বন্ধে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে তালেবান ও আফগানিস্তান সরকার।

ad

পাঠকের মতামত