327229

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাপুলকে সপরিবারে দেশত্যাগে নি’ষেধাজ্ঞা দিয়েছে দুদক

নিউজ ডেস্ক।। একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী লক্ষ্মীপুর-২ আসনের এই এমপি বর্তমানে দেশে নেই। মানব ও অর্থপাচারের অ’ভিযোগে গত ৭ জুন তাকে কুয়েতে গ্রে’প্তার করা হয়।

কুয়েতের অ’পরাধ তদ’ন্ত বিভাগের আবেদনের প্রেক্ষিতে তাকে রি’মান্ডেও নেয়া হয়েছে। তবে পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন যেন দেশত্যাগ করতে না পারেন সে কারণে বুধবার ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পাপুল দেশে আসলে যেন বিদেশ যেতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। বুধবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তাদের বিদেশযাত্রায় নি’ষেধাজ্ঞার অনুরোধ জানিয়েছে দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থাটি।

পাপুল কুয়েতে গ্রে’প্তারের পর গত ৯ জুন বাংলাদেশে দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের পাঠানো চিঠিতে পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত সব নথিপত্র তলব করা হয়। কিছু নথি দুদকে পৌঁছলেও বেশকিছু অত্যাবশ্যক নথিপত্র পায়নি সংস্থাটি। সেজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এরই ধারাবাহিকতায় বুধবার দেশত্যাগে নি’ষেধাজ্ঞা দেয় দুদক।

ad

পাঠকের মতামত