রাতের বেলা মাঝনদীতে সং’ঘর্ষ, ১০০ যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চের জরুরি নোঙর
নিউজ ডেস্ক।। ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি রাসেল-১ লঞ্চ মেঘনা নদীর পাড়ে জরুরি নোঙর করেছে।
একটি বাল্কহেডের সাথে সং’ঘর্ষ ঘটলে তাৎক্ষণিকভাবে যাত্রীদের বাঁ’চাতে নোঙর করে নদীর পাড়ে। এই ঘটনায় কোন যাত্রী নিখোঁজ নেই।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা যাত্রীদের অন্য নৌযানে করে গন্তব্যে প্রেরণ করছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁর চরকিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
কলাগাছিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, একটি বাল্কহেডের সাথে সং’ঘর্ষ হয় যাত্রীবাহী লঞ্চের। এরপর লঞ্চের একটি অংশ ছিদ্র হয়ে পানি ঢুকে পড়তে শুরু করে। এমতাবস্থায় তাৎক্ষণিক মেঘনা নদীর পাড়ে নোঙর করে। বর্তমানে ৯০ শতাংশ যাত্রীকে অন্য একটি লঞ্চের মাধ্যমে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি যারা আছেন তাদের মা’লামাল থাকায় তাদেরকে একই কোম্পানির লঞ্চের অপেক্ষায় থাকতে হচ্ছে।




