326870

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত থেকে হজরত আলী (৪৮) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১৫ জুন) ভোররাত ৩টার দিকে ভারতের বিএসএফের ঝালোরচর বিওপি’র টহল দল তাকে ধরে নিয়ে যায়। হজরত আলী রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নাউবাড়ীকান্দা গ্রামের মৃ’ত আব্দুর রহমানের পুত্র।

শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও এলাকাবাসী জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯-এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে কয়েক জন গরু আনার জন্য সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়।

এদের মধ্যে হজরত আলী কাঁটাতারের বেড়ায় আরকি লাগিয়ে ভারতের ভূ-খণ্ডের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিএসএফের ঝালোরচর বিওপি আসাম রাজ্যের হাট শিংমারী জেলার মাইনকারচর থানা এলাকায় অবস্থিত।

এ প্রসঙ্গে ওই এলাকার দায়িত্বে থাকা জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ জানিয়েছেন, এক বাংলাদেশিকে আ’টক করার কথা শোনার পর বিজিবি’র গয়টাপাড়া বিওপি থেকে ভারতের বিএসএফের ঝালোরচর বিওপির কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত