326860

প্রেমিক মোবাইল দেয়ায় মেয়েকে হ’ত্যা করলো মা!

নিউজ ডেস্ক।। দিনাজপুরের নবাবগঞ্জে প্রেমিকের দেয়া মোবাইল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় থাকা ওড়না দিয়ে ফাতেমা বেগম (১৪) নামে এক স্কুলছাত্রীকে হ’ত্যা করেছে আপন মা। ঘটনার পর মা রহিমা বেগমকে (৪২) আ’টক করেছে পুলিশ।

সোমবার সকালে মা রহিমা বেগমকে আ’টক করে পুলিশ। গত রোববার মধ্যরাত্রে উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘা’তক রহিমা বেগম উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুড়া গ্রামের বুলু মিয়ার স্ত্রী। নি’হত মেয়ে ফাতেমা ওই এলাকার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে উপজেলার পাঠানগঞ্জে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যায় ফাতেমা। সেখানে এক ছেলে ফাতেমাকে একটি মোবাইল উপহার দেয়। বিষয়টি সে মাকে না জানিয়ে গো’পন রাখে। রোববার বিকেলে বাড়ির আম গাছে আম পাড়তে উঠলে মা মোবাইল ফোনটি দেখে ফেলেন। পরে তিনি মোবাইলটি ঘরের শো-কেসে রেখে পাশের গ্রামে বড় মেয়ের শ্বশুরবাড়ি যান।

এ সুযোগে ফাতেমা শো-কেসের ড্রয়ার ভে’ঙে মোবাইল বের করে নেয়। পরে মা বাড়িতে এসে বিষয়টি দেখে লাঠি দিয়ে বেদম মা’রধ’র করেন ফাতেমাকে। এক পর্যায়ে মেয়ের গায়ের ওড়না দিয়ে গলা বেঁধে চাপ দেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই ফাতেমা মা’রা যায়।

তিনি আরো বলেন, এলাকাবাসীর দেয়া খবরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাকে আ’টক করে থানায় আনা হয় এবং ফাতেমার ম’রদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মেয়ের চাচা আলম মিয়া বাদী হয়ে রহিমা বেগমের বি’রুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেছেন।

ad

পাঠকের মতামত