গত ২৪ ঘণ্টায় আরও ২৮৫৬ জনের করোনা শনাক্ত
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫৮৬ জনের মধ্যে প্রা’ণঘা’তী করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে আ’ক্রা’ন্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আ’ক্রা’ন্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে।
শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানাস অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি মোট ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৬ হাজার ৬৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫৬ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আ’ক্রান্ত’দের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হলো এক হাজার ১৩৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ৮২৮ জন।
গত শুক্রবারের (১২ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন মা’রা গেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃ’ত্যু’র রেকর্ড। ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষায় করোনার সং’ক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ও রোগী শনাক্ত- উভয় সংখ্যাই কমেছে।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বি’পর্য’স্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রা’ন্তের সংখ্যা সাড়ে ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃ’তের সংখ্যা চার লাখ ২৮ হাজারেরও বেশি। তবে পৌনে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।




