২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৪ জনের মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন প্রা’ণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে। একই সময়ে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৫৬ জন। ফলে করোনায় মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে।
শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ বুলেটিন উপস্থাপন করেন।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বি’পর্য’স্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রান্তের সংখ্যা সাড়ে ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃ’তে’র সংখ্যা চার লাখ ২৮ হাজারেরও বেশি। তবে পৌনে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।




