বাংলাদেশ এখন দৈনিক এবং সাপ্তাহিক করোনায় আ’ক্রা’ন্ত বৃদ্ধিতে বিশ্বে দশম
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’ক্রমিত হওয়ার ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩টি নতুন সং’ক্রমণ নিয়ে প্রথমে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২০ হাজার ৩১৫টি আ’ক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র, নয় হাজার ৯৯৬টি নিয়ে ভারত তৃতীয় ও আট হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।
এ ছাড়া পাঁচ হাজার ৮৩৪টি নতুন আ’ক্রান্ত নিয়ে পাকিস্তানকে পঞ্চম স্থানে দেখানো হয়েছে। আর চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং তিন হাজার ১৯০টি আ’ক্রান্ত নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সং’ক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।
সাপ্তাহিক সং’ক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
এদিকে, শুক্রবার দেশে মহামারি করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃ’ত্যুবরণ করেছেন ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মা’রা গেছেন এক হাজার ৯৫ জন।




